দুই নারীসহ তিন জনকে পিটিয়ে হত্যা, ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম

কুমিল্লায় এক পরিবারে দুই নারীসহ তিন জনকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখনও মামলা হয়নি। পাশাপাশি নির্মম ওই হত্যায় একদল মানুষ অংশ নিলেও এখন পর্যন্ত আটক হয়নি কেউই।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জেলার মুরাদনগর উপজেলার করইবাড়ী গ্রামে এই ঘটনা ঘটলেও শুক্রবার (৪ জুলাই) বিকেল পর্যন্ত মামলা হয়নি। 

নিহতরা হলেন- ওই খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৩), ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (২৫)। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (৩০)।

স্থানীয় জানায়, রুবি ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, সুদের কারবার, সন্ত্রাসসহ নানা অপরাধে জড়িত ছিলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ডাকাতি ও সন্ত্রাসের একাধিক মামলা রয়েছে। প্রশাসনের নজরদারিতেও দীর্ঘদিন কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। সম্প্রতি একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা রুবির বাড়িতে হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে তিন জনকে হত্যা করে। ঘটনার পর করইবাড়ী গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকই এলাকা ছেড়ে গেছেন। 

তাদের প্রশ্ন, তাদের অপরাধ যাই হোক, এভাবে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা কেন?

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। 

একাত্তর/এসি
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর