মুরাদনগরে তিন জনকে পিটিয়ে হত্যায় মামলা, গ্রেপ্তার দুই

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১১:৩০ এএম

কুমিল্লার মুরাদনগরে কড়াইবাড়ি গ্রামে ‘মব’ সৃষ্টি করে পিটুনি ও কুপিয়ে এক পরিবারে তিন জনকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ‘২৪ ঘণ্টায় মামলা হয়নি’ শিরোনামে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর শুক্রবার (৪ জুলাই) রাতে নিহত রুবি আক্তারের বড় মেয়ে রিক্তা আক্তার বাদি হয়ে ৩৮ জনের নামে মামলা করেন। অজ্ঞাত আসামি করা হয়েছে অন্তত ২৫ জনকে। 

এদিকে মামলার পর ওই ঘটনায় উপজেলার আকবপুর এলাকা থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা। তারা হলেন- ওই এলাকার সবির আহমেদ ও নাজিম উদ্দিন বাবলু।  

বাঙ্গরা থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারদের আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান চলছে। 

‌গেলো বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার করইবাড়ী গ্রামে মোবাইল চুরির অভিযোগ তুলে ‘মব’ সৃষ্টি করে দুই নারীসহ তিন জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে একদল মানুষ। 

নিহতরা হলেন- খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৩), ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (২৫)। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (৩০)।

স্থানীয়দের ভাষ্য, রুবি ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সুদের কারবার, সন্ত্রাসসহ নানা অপরাধে জড়িত ছিলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ডাকাতি ও সন্ত্রাসের একাধিক মামলা রয়েছে। প্রশাসনের নজরদারিতেও দীর্ঘদিন কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

তারা জানান, সম্প্রতি একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা রুবির বাড়িতে হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে হত্যা করে। ঘটনার পর করইবাড়ি গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেক বাসিন্দা এলাকা ছেড়ে গেছেন। 

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর