খুলনায় ব্যাংক ডাকাতি: কর্মকর্তাদের সন্দেহে এক নিরাপত্তাকর্মী

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম

খুলনায় কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির কোন কুল কিনারা হয়নি। মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে জিজ্ঞাসাবাদ চলছে তিন নিরাপত্তা কর্মীর। কৃষি ব্যাংকের খুলনা অঞ্চলের একজন কর্মকর্তা মনে করেন আটক নিরাপত্তা কর্মীদের মধ্যে আবুল কাশেমের এই ডাকাতির সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনি ব্যাংকের সার্বিক নিরাপত্তা পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন।

আবুল কাশেম, আফজাল হোসেন ও তরিকুল ইসলাম। এই তিনজনের ওপর দেয়া ছিল কৃষি ব্যাংক রূপসা শাখার নিরাপত্তার দায়িত্ব। শুক্রবার ফজর নামাজ শেষে আফজালের কাছে চাবি স্থানান্তরের কথা থাকলেও আবুল কাশেম তা করেননি। পরে আর কেউ দায়িত্বও নেননি।

কৃষি ব্যাংকের খুলনা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক রেজাউল ইসলাম বলেন, শনিবার রাতে ব্যাংকে আসে কাশেম। তিনিই টাকা লুটের ঘটনাটি ব্যবস্থাপককে ফোনে জানান। কিন্তু ওই সময় তার ব্যাংকেই আসার কথা নয়।

তিনি আরও জানান, প্রায় এক যুগ ধরে ওই ভবনে কাজ করছে কৃষি ব্যাংকের রূপসা শাখা। ব্যাংকের ভেতরে চারটি সিসিটিভির ক্যামেরা থাকলেও ব্যাংকের বাইরে কোন ক্যামেরা ছিল না। তাই ব্যাংক বন্ধ থাকলে ব্যাংকের ভেতরে কি হচ্ছে তা দূর থেকে মনিটরিং করার কোন সুযোগই রাখা হয়নি।

এদিকে দুই দিন পার হলেও ব্যাংক থেকে টাকা লুটের ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার দেখায়নি। খুলনা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, উদ্ধার হয়নি লুটের টাকা। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ধারালো গ্র্যান্ডিং মেশিন দিয়ে লোহার ভল্ট ভাঙা হয়েছিলো।

ঘটনা একদিন পর শনিবার রাতে রূপসা থানায় টাকা লুটের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম। এরিমধ্যে ব্যাংকের তিন সদস্যের বিভাগীয় ভিজিলেন্স দল তদন্ত শুরু করেছে।

এআরএস
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর