সাজেকে চাঁদের গাড়ি খাদে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম

রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি (চাঁদের গাড়ি) খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ আরও ১২ জন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।    

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাজেকের শিজক ছড়া-হাউজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি। তিনি খুবির পদার্থ বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। রিংকি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আবদুর রহমানের মেয়ে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, ১৪ সেপ্টেম্বর সাজেকে পদার্থ বিজ্ঞান বিভাগের ২১ ব্যাচের ৩৯ জন শিক্ষার্থী ও তিন শিক্ষক সাজেকে শিক্ষা সফরে যান। ফেরার পথে ওই এলাকায় শিক্ষার্থীদের বহনকারী জিপটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা রিংকি নিহত হন। শিক্ষক-শিক্ষার্থীসহ আহত হন আরও ১২ জন। 

খুবি গণসংযোগ বিভাগের ব্যক্তিগত সহকারী জয়নাল ফরাজী জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ ক্যাম্পাসে আনা হবে কিনা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ জ্যেষ্ঠ শিক্ষকরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলছেন।

একাত্তর/এসি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর