পাকা কলা ঘুষ খাওয়ায় জেলা পরিষদ কর্মকর্তাকে বদলি

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম

কাজ করে দিতে পাকা কলার উৎকোচ নেওয়ায় যশোর জেলা পরিষদের এক কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) যশোরে গণশুনানি চলাকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এই আদেশ দেন।

বদলি হওয়া ওই কর্মকর্তার নাম আলমগীর হোসেন। তিনি যশোর জেলা পরিষদে উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

অভিযোগকারী নাম রুস্তম আলী। তার দাবি, আলমগীর পাকা কলা ছাড়াও ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। এরপর আরও ছয় লাখ টাকা দাবি করেছিলেন। যা না দেওয়ায় তার নামের জমির ডিসিআর অন্যকে দিয়ে দেন।

শুনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, আমরা দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবে এটা প্রত্যাশিত না। তবে কমানো যাবে। আমরা শুনানির মাধ্যমে  জনগণকে কর্মকর্তাদের মুখোমুখি করে দিচ্ছি না। আমি দুই পক্ষের মধ্যে সম্পৃক্ততা তৈরি করছি। এতে দুর্নীতি কমানো সম্ভব হবে। 

জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুদক যশোরের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বিশেষ অতিথি ছিলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। শুনানি মডারেটর করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

শুনানিতে জেলার সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ৩৭টি দপ্তরের ৭৫টি অভিযোগের ওপর শুনানি গ্রহণ করা হয়। শুনানি শেষে কিছু বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ ও কিছু বিষয়ে তদন্তের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান।

কলার উপকারিতা

কলা একটি অত্যন্ত পুষ্টিকর ফল, যা পটাশিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ। এটি নিয়মিত খেলে শরীরের বিভিন্ন ক্ষেত্রে উপকার হয়। বিশেষজ্ঞদের মত অনুসারে নিচের কলার প্রধান উপকারিতাগুলো তুলে ধরা হলো:

  • হার্টের স্বাস্থ্য উন্নয়ন: কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমায়।
  • হজমশক্তি বাড়ানো: ফাইবারের কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া মসৃণ করে।
  • রক্তশর্করা নিয়ন্ত্রণ: কার্বোহাইড্রেট এবং ফাইবারের সমন্বয়ে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে।
  • ওজন নিয়ন্ত্রণ: কম ক্যালরি এবং ফাইবারযুক্ত হওয়ায় ক্ষুধা কমায় এবং ওজন কমানোর সাহায্য করে।
  • শক্তি বৃদ্ধি এবং ক্লান্তি দূর: ভিটামিন বি৬ এবং অন্যান্য পুষ্টি উপাদান শক্তি প্রদান করে, বিশেষ করে ব্যায়ামের পর পুনরুদ্ধারে সাহায্য করে।
  • ইমিউনিটি বাড়ানো: ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • মানসিক স্বাস্থ্য উন্নয়ন: ভিটামিন বি৬ মুড ভালো করে এবং ঘুমের মান উন্নত করে।
  • ত্বকের স্বাস্থ্য: ম্যাঙ্গানিজ ত্বককে সুস্থ রাখে এবং বার্ধক্যের লক্ষণ কমায়।

বিশেষজ্ঞরা বলছেন, দৈনিক ১-২টি কলা খাওয়া সাধারণত নিরাপদ। তবে কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে নেওয়া উচিত চিকিৎসকের পরামর্শও। 

একাত্তর/এসি
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
শ্রমিকদের অধিকার রক্ষা, বর্তমান কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর