শরণখোলায় ১৬ ফুটের অজগরের পেটে আস্ত ছাগল

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে ঢুকে একটি আস্ত ছাগল গিলে খেয়েছে সুন্দরবন থেকে আসা বিশাল এক অজগর। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার পূর্ব সুন্দরবন সংলগ্ন রসুলপুর গ্রামের ভোলা নদীর চরে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে উদ্ধার করে বন বিভাগ।

স্থানীয়রা জানান, রসুলপুর গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল সকালে ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। দীর্ঘক্ষণ পার হলেও ছাগলটি ফিরে না আসায় সোহরাব ফরাজী সেটির সন্ধানে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর চরের একটি ঝোপের মধ্যে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান তিনি। ততক্ষণে সাপটি আস্ত ছাগলটি গিলে ফেলেছে।

ঘটনা জানাজানি হলে স্থানীয় শত শত মানুষ সাপটি দেখতে ভিড় জমায়। পরে খবর পেয়ে সুন্দরবনের কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সাপটিকে উদ্ধার করেন।

ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী আক্ষেপ করে বলেন, অজগরটি আমার ছাগলটি গিলে খেয়েছে। দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চালাই, ছাগলটি হারিয়ে আমার অনেক বড়ো অর্থনৈতিক ক্ষতি হয়ে গেলো।

সিপিজি সদস্য সগির সওদাগর জানান, বিশাল আকৃতির ছাগল গিলে ফেলায় সাপটি কিছুটা অসুস্থ ও নিস্তেজ হয়ে পড়েছে। সেটিকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, উদ্ধার হওয়া অজগরটি ১৬ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ২৮ কেজি। ছাগলটি খাওয়ার পর সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। এটি পুরোপুরি সুস্থ হলে সিপিজি সদস্যদের সহায়তায় সুন্দরবনের গহিন অরণ্যে অবমুক্ত করা হবে।

একাত্তর/এসি
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর