শিয়াল-কুকুরে খাওয়া নবজাতকের মরদেহ হাসপাতাল চত্বরে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম

শেরপুরে হাসপাতাল চত্বর থেকে এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নবজাতকের মুখের একটি অংশ শিয়াল অথবা কুকুরে খেয়ে ফেলেছে। 

রোববার সকালে জেলার শ্রীবরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের মহিলা ওয়ার্ডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, শ্রীবরদী হাসপাতালের দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ডের নিচের তলার পাশে পরিত্যক্ত স্থানে একটি নবজাতকের মরদেহ দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে একটি ভ্যানেটি ব্যাগ ও একটি ম্যাচলাইট পাওয়া যায়।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী বলেন, মহিলা ওয়ার্ডে কোনো ডেলিভারি করা হয় না। ডেলিভারি ওয়ার্ড আলাদা। তবে কে বা কারা রাতে এই নবজাতকের মরদেহ এখানে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

শ্রীবরদী থানার উপ-পুলিশ পরিদর্শক শফিকুর রহমান জানান, কুকুর বা শিয়ালে নবজাতকের মুখের একটি অংশ খেয়ে ফেলেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর