এলাকায় ফিরে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন পপি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:২৭ পিএম

শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৩, গৌরীপুরে ফিরে গণমানুষের ভালোবাসায় সিক্ত হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থী অ্যাড. নিলুফার আনজুম পপি। 

রোববার দুপুরে ঢাকা থেকে উপজেলার সীমান্তবর্তী এলাকা চরশ্রীরামপুর পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা। পরে এক শোভাযাত্রার মাধ্যমে তাকে নিয়ে পৌর শহরের উদ্দেশে যাত্রা করেন তারা। 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

পরে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি প্রদ্ধা নিবেদন করেন তিনি। 

এসময় শুভেচ্ছা বক্তৃতায় পপি বলেন, কোনো হিংসা-বিদ্বেষ নয়, সবাইকে নিয়ে গৌরীপুরের উন্নয়ন করতে চাই। গৌরীপুরকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারাদেশে তুলে ধরব আমরা। কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড গৌরীপুরে চলবে না। এসময় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। 

নিলুফার আনজুম পপি গৌরীপুর উপজেলার দুই নম্বর গৌরীপুর ইউনিয়নের শালিহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিমের কন্যা ও প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের সহধর্মিণী। 

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নিলুফার আনজুম পপি পান ৫৪ হাজার ৪৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পান ৫২ হাজার ৫৬৬ ভোট। পপি বিজয়ী হন এক হাজার ৯২৫ ভোটে।

একাত্তর/এসি
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর