ময়মনসিংহে ট্রাক চাপায় মা-মেয়েসহ নিহত তিন

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৫:১৩ পিএম

ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন এক নারী, তার মেয়ে এবং সাবেক এক স্কুল শিক্ষক। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে জেলার মুক্তাগাছা উপজেলার ভাবকির মোড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুক্তাগাছা উপজেলার বিনোদবাড়ি মোনকোন গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪০), তার তিন বছরের শিশুকন্যা আদিবা এবং গোড়শাইল গ্রামের একটি সরকারি প্রাথমিকের সাবেক শিক্ষক মৃণাল চন্দ্র দাস (৬৫)। 

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান, ওই মোড়ে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কালিবাড়ি এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় আরোহীরা মুক্তাগাছা আসছিলেন।

পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে বলেন জানান ওসি ফারুক।

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর