ময়মনসিংহের তারাকান্দায় মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের দিকে উপজেলার তালদিঘী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক কামরুল ইসলাম (২৬) ও দুই আরোহী মিজানুর রহমান (৪৫) ও আব্দুল কাদির (৪৮)। নিহত তিনজনের বাড়িই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।
পুলিশ জানায়, সকালে তারাকান্দার তালদিঘীতে ময়মনসিংহ থেকে শেরপুরগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপচালক কামরুল মারা যান। পিকআপ ভ্যানের দুই আরোহী কাদির ও মিজানুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তারা।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত যান দুইটি আটক করা গেলেও ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
ময়মনসিংহে ট্রাক চাপায় মা-মেয়েসহ নিহত তিন