সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে চার জন হাসপাতালে

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৯:১৫ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে আহত হয়ে চার জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সোমবার উপজেলার মহাদান ইউনিয়নে বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকে রাত ১২ পর্যন্ত বিভিন্ন জায়গায় ওই চার জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা ভর্তি হয়েছেন তার মধ্যে তিনজন কিশোর একজন বৃদ্ধ।

আক্রান্তরা হলো- উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের আরাফাত (১৫), নয়ন মিয়া (১৬), বড়সড়া গ্রামের আবদুল লতিফ (৪৫) ও খাগুড়িয়া গ্রামের সাদিক মিয়া (১৩)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈম স্থানীয়দের বরাতে জানান, আরাফাত ও নয়ন বিলবালিয়া জামে মসজিদ থেকে নামাজ শেষ করে বের হয়। এসময় মসজিদের মাঠে অবস্থান করা একটি পাগলা কুকুর দৌড়ে এসে আরাফাতকে কামড়ে দেয়। এসময় বন্ধু নয়ন তাকে উদ্ধার করতে আসলে পাগলা কুকুরটি তাকেও কামড়ে দেয়।

অপরদিকে আবদুল লতিফ বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে একটি কুকুর দৌড়ে এসে কামড় দেয়। সাদিক মিয়ার সাথে একই ধরনের ঘটনা ঘটেছে।

ঘটনার পর আক্রান্ত সবাইকে স্থানীয় ও স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

একাত্তর/আরএ
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর