জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

আপডেট : ০৫ মে ২০২৪, ০১:১২ এএম

জামালপুরে দাবদাহের পর নামা বৃষ্টির সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলার ইসলামপুর উপজেলায় সাপধরি ইউনিয়নের কটাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ (৬৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন।

সাপধরি ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াদুদ মিয়া জানান, প্রচণ্ড তাপপ্রবাহ শেষে সন্ধ্যার পর থেকে জামালপুরের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি নামে। বৃষ্টির সময় ঘরের দরজায় দাড়িয়ে বৃষ্টি দেখছিলেন মজিদ। এসময় ঘরের বাইরে বাজ পড়ে তার মৃত্যু হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, তার থানাধীন কটাপুর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

 

একাত্তর/জো
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর