ভোটের প্রচারে সাম্প্রদায়িক উসকানি, আওয়ামী লীগ নেতার শাস্তি দাবি

আপডেট : ০৬ মে ২০২৪, ০৩:৩৬ পিএম

জামালপুরে উপজেলা নির্বাচনের প্রচারে চেয়ারম্যান প্রার্থীর উপস্থিতিতে মন্দির নিয়ে সাম্প্রদায়িক ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার শাস্তি দাবি করেছে পূজা উদযাপন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

একই সঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার এবং জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে স্মরকলিপি দিয়েছে সংগঠনের নেতারা।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিয়ে শাস্তির দাবি জানানো হয়। 

তাদের অভিযোগ, এক মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান স্বপন জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকায় নির্বাচনী সমাবেশ করেন। ওই সমাবেশে প্রার্থীর উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, জামালপুরের মন্দিরে মন্দিরে গরুর মাংস খাওয়া হয়। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উসকানি দেন। 

সংগঠন দুটির নেতারা বলেন, এমন বক্তব্যে সাম্প্রদায়িক উত্তেজনাসহ সম্প্রীতি নষ্টের আশঙ্কাও দেখা দিয়েছে। এর আগেও বিভিন্ন সময় ফারুক আহাম্মেদ চৌধুরী বিভিন্ন জায়গায় এমন কথা বলেছেন। 

স্মারকলিপিতে সই করেছেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ লক্ষ্মী কান্ত পণ্ডিত ও সাধারণ সম্পাদক রমেন বণিক।

এমন অসত্য, কুৎসিত ও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্যের জন্য ফারুক আহাম্মেদ চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে ফারুক আহাম্মেদ চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেন নাই। 

একাত্তর/এসি
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর