নেত্রকোনায় জঙ্গি আস্তানা, আসল ও খেলনা অস্ত্র উদ্ধার

  • পুলিশের ধারনা জঙ্গি আস্তানা
  • আছে ব্যায়াম করার ব্যবস্থা, একে-৪৭ এর ডামি
  • গভীর রাতে বোরকা পড়ে ঢুকতেন-বের হতেন দুই জন
  • ঘরটি ছিল সাউন্ডপ্রুফ, সারাদিন আনাগোনা ছিল না কারো
আপডেট : ০৮ জুন ২০২৪, ১১:০৪ পিএম

নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি মাছের খামার ঘিরে রেখেছে পুলিশ। প্রাথমিক অভিযানে একটি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি। অভিযান চলছে। 

শনিবার সকাল থেকে জেলা সদরের কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে ওই মাছের খামারটি ঘিরে রাখা হয়েছে।

পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, ওই এলাকার প্রফেসর আব্দুল মান্নানের ফিসারিতে জঙ্গি আস্তানা রয়েছে, গোপন এমন সংবাদ পেয়ে শুক্রবার রাত জায়গায়টি পুলিশ নজরদারিতে রাখে। পরে শনিবার সকাল থেকে জায়গায়টি ঘিরে ফেলা হয়। 

তিনি জানান, প্রাথমিকভাবে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। অভিযান চলছে। 

তিনি বলেন, ভেতরে বোমা অথবা বোমা তৈরির সরঞ্জাম থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এখনও ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। 

পুলিশ সুপার জানান, আমরা ভেতরে গিয়ে ছিলাম। এখান থেকে একটি আসল বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলিসহ খেলনা পিস্তল, খেলনা একে-৪৭, ওয়াকিটকিসহ প্রশিক্ষণ সামগ্রী জব্দ করা হয়েছে। যে ঘরে এগুলো পাওয়া গেছে ওই ঘরটি সাউন্ডপ্রুফ। তবে বোম্ব ডিসপোজাল ইউনিট এখনও আসেন। তারা এলে আরও বিস্তারিত জানা যাব। 

তিনি জানান, বাড়িওয়ালা ঢাকায় থাকেন। তাকে আসতে বলা হয়েছে। তার সঙ্গে কথা বলে জানা যাবে কাদের ভাড়া দিয়েছিলেন। জঙ্গিরা বিভিন্ন ছদ্মনাম ধারণ করে। তাই নামগুলো এখন বলতে চাচ্ছিনা। খামারের ভেতরে সিসিটিভি আছে। ওই ডিভাইসের ফুটেজ আমরা এখনও চেক করিনি। ঢাকা থেকে স্পেশাল টিম এলে করা হবে। 

জঙ্গিরা এখানে ছিল, তবে পালিয়ে গেছে বলে মনে হচ্ছে বলেও মন্তব্য করেন পুলিশ সুপার।

এদিকে একটি সূত্র জানিয়েছে, ওই মাছের খামারে গভীর রাতে প্রায়ই বোরকা পড়া দুই জনকে যাওয়া-আসা করতে দেখা গেছে। তবে তারা নারী না পুরুষ তা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্রটি আরও জানায়, দিনে ওই বাড়ি থেকে কাউকে যেতে বা বের হতে কখন দেখা যায়নি বললেই চলে। তবে কেউ কেউ ‍মুখ আড়াল করে নামাজে যেতেন।

সূত্র বলছে, পুলিশের অভিযানের পর ঘটনাস্থল থেকে প্রচুর রান্না করা খাবারও উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে আস্তানাটি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র ছিল বলেই ধারনা করা হচ্ছে।

পুলিশের খোঁজ বন্ধ থাকবেনা জানিয়ে সূত্রটি বলছেন, ঢাকা থেকে স্পেশাল টিম আসার পর খুঁটিনাটি খতিয়ে দেখার পর বিস্তারিত জানা যাবে। 

একাত্তর/এসি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর