কোটার ছুতোয় নৈরাজ্যের অভিযোগ, রাজপথে মুক্তিযোদ্ধারা

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১১:২৬ এএম

কোটা সংস্কার আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্যে এবং স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের অবমাননা করা হচ্ছে, এমন অভিযোগ তুলে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

সোমবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি মাহফুজুল আলম মুক্তা।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানেরা আজ মনের ক্ষোভে আন্দোলনে নেমেছে। কোটা আন্দোলনের নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি  ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাচ্ছিল্য করার প্রতিবাদে এই মানববন্ধন। 

আমাদের মনোবল এখনও অনেক শক্ত জানিয়ে কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্য, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 

পরে তারা বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেন। 

একাত্তর/এসি
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর