জামালপুর কারাগারে বিশৃঙ্খলায় আহত আরও একজনের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০২:৫৯ পিএম

জামালপুর জেলা কারাগারে দুই পক্ষের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ফটক ভেঙে পালানোর চেষ্টার ঘটনায় গুলিবিদ্ধ আরও এক হজতির মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত।

শনিবার ভোরে জামালপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত কয়েদির নাম মাসুদ ওরফে খাটা  মাসুদ। তিনি জেলা শহরের বনপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

কারাগারের জেলার আবু ফাতাহ জানান, বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছয় জন নিহত হন। এ ঘটনায় জেলার, তিন কারারক্ষীসহ আরও আট জন আহত হয়। তাদের জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, বিশৃঙ্খলার সময় বন্দিরা কারাগারের ভেতরের দুইটি ভবন, জেলারের কক্ষ, প্রধান গেটের ভেতরে একটি গেট ভাঙচুর ও আগুন দেয়।  সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় ১৫ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি করে। 

জামালপুর জেলা কারাগারে ৬৬৯ জন বন্দির মধ্যে সাজা পাওয়া ১০০ জন রয়েছেন বলেও জানান জেলার আবু ফাতাহ।

এদিকে কারাগারের ক্ষতিগ্রস্ত ফটক ও ভেতরে অন্য ভবনগুলো দ্রুত মেরামতের জন্য গণপূর্ত বিভাগ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।  

একাত্তর/এসি
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর