শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চার, আহত তিন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নারী ও শিশুসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকার সুলতান মিয়ার মেয়ে সুবিনা আক্তার (২০) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার উত্তর শাহাপুর এলাকার আবুল কাশেমের ছেলে আলাল উদ্দিন (৩৫)।

আহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আদনান ছাবিত (৩) ও মেয়ে তোবা আক্তার (১৬), তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা (৪০)।

স্থানীয়রা জানান, পিকআপটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে আসছিলো। আর অটোরিকশাটি ময়মনসিংহ যাচ্ছিলো। ওই স্থানে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুই জন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ যাওয়ার পথে আরও দুই জন মারা যায়।

নকলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর তথ্য আছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এদিকে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি বলেন, ওই ঘটনায় ফুলপুরে আলাল উদ্দিন নামে একজন মারা গেছে। 

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর