কৃষকের বৈদ্যুতিক ফাঁদে হাতির মৃত্যু

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০১:২৯ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে ফসল রক্ষার্থে কৃষকের পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক মাদি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উপজেলার সীমান্তবর্তী লাল টেঙ্গুরনামা গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে বন্য হাতির একটি দল নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন পাহাড়ের টিলায় অবস্থান নেয়। দিন গড়িয়ে সন্ধ্যা হলেই লোকালয়ে হানা দিচ্ছিলো। তাই কৃষকরা তাদের ধান ক্ষেত রক্ষা করতে জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখছেন। ফলে ভয়ে বন্য হাতির দল ধান ক্ষেতে হানা দিতে আসতো না।

কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার পর ১৫ থেকে ২০টি হাতি উপজেলার সমশ্চুড়া পাহাড়ের লাল টেঙ্গুরনামা গুচ্ছগ্রাম এলাকার লোকালয়ে হানা দেয়।

এসময় ওই এলাকার কৃষক জিয়ারুলের ধানের খেতে হাতির দল হানা দিলে আগে থেকেই তার ক্ষেতে দেয়া বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় একটি বন্য হাতি। সাথে থাকা অন্যান্য হাতিরা ক্ষিপ্ত হয়ে সেখানে ‘তাণ্ডবলীলা’ চালায়। এক পর্যায়ে অন্য হাতিরা মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ওই সময় এলাকাবাসী ভয়ে ফসল রক্ষায় বা হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে যায়নি।

পরে প্রায় দুই ঘণ্টা পর হাতির দলটি পাহাড়ে ফিরে যায়।

খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আসে এবং মৃত হাতির পাশ থেকে জিআই তার উদ্ধার করে।

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, মৃত হাতির ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে।

একাত্তর/আরএ
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর