শেরপুরে বজ্রপাতে নিহত এক

আপডেট : ১৬ মে ২০২৫, ০৫:০৭ পিএম

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরী বেপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুজন আহমেদ ওরফে রহিমুল্লাহ (২৬) ওই এলাকার আক্তার আলীর ছেলে এবং পেশায় এক জন শ্রমিক।

নিহতের পরিবার জানিয়েছে, সুজন আহমেদ নিজ বাড়ির পাশেই তিনকাঠা জমি বর্গা নিয়ে ধানের চাষ করছিলেন। দুপুর দেড়টার দিকে ধান কাটা শেষে আঁটি নিয়ে বাড়ি ফেরার সময় হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় সুজন বাড়ির কাছে এলে তার ওপর বজ্রপাত ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় সুজনের সাথে থাকা শহিজল হক ও নূর মোহাম্মদ নামে দুই শ্রমিকও আহত হয়।

ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া।

একাত্তর/আরএ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর