শেরপুরে মাইক্রোবাস চাপায় দুই শিক্ষার্থী নিহত

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৮:৫৯ পিএম

শেরপুরে মাদ্রাসা ছুটি পর বাড়ি ফেরার সময় মাইক্রোবাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা মাইক্রোবাস ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

রোববার (১৩ জুলাই) বিকেলে জেলার ঝিনাইগাতি উপজেলার বড় রাংটিয়া (পাতার মোড়) এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বড় রাংটিয়া দেওয়ানীপাড়া এলাকার গোলাপ হোসেনের ছেলে সাকিবুল (৮) ও একই এলাকার জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (৯)। আহত শিশুটির নাম আমিন (৭)। তারা তিন জনই স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তারা মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিলো। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। জানান, আহত আমিনের অবস্থাও আশঙ্কাজনক। 

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন বলেন, মাইক্রোবাস ও এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর