শেরপুরে ছেলেকে খাবার দিতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধ বাবার

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৩:০৮ পিএম

শেরপুরে একটি মাদ্রাসায় ছেলেকে খাবার দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। স্থানীয়রা উত্তেজিত হয়ে বাসটিতে ভাঙচুর চালালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শনিবার (১৬ আগস্ট) সকালে জেলার ঝিনাইগাতি উপজেলার জুলগাঁও এলাকার তালিমুল কোরআন মাদরাসার সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আশরাফ আলী (৮০)। ওই মাদরাসার প্রতিষ্ঠাতা হাফিজ বিল্লালর বাবা এবং স্থানীয় শুক্কুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশরাফ আলী তার ছেলের জন্য ভাত নিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। ওই এলাকায় এলে শেরপুর থেকে ঝিনাইগাতীর উদ্দেশে ছেড়ে আসা একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল-আমিন বলেন, বাসটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলিয়ে গেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর