শেরপুর-৩ আসনে পাঁচজনের মনোনয়ন জমা

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৫:২৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২ মার্চ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমান জামায়াতে ইসলামীর পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন। এর আগে চারজন মনোনয়ন জমা দেন।

এদিকে জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন শেরপুর-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। নির্বাচন স্থগিত হওয়ার আগেও তিনিই দলীয় মনোনয়ন পেয়েছিলেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী আমিনুল ইসলাম বাদশা, ইসলামী আন্দোলনের আবু তালেব মো. সাইফুদ্দিন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত মিজানুর রহমান বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন।

গত তিন  ফেব্রুয়ারি জামায়াতের প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের আকস্মিক মৃত্যুতে আসনটির নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। 

নির্বাচনী আমেজ কিছুটা স্তিমিত থাকলেও জামায়াত প্রার্থী ঘোষণা করার পর থেকে পুরো এলাকায় পুনরায় উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ঘোষিত নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে পাঁচ মার্চ। এরপর আপিল ছয় থেকে ১০ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোট গ্রহণ ভোটগ্রহণ ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

শ্রীবরদী ও ঝিনাইগাতী—এই দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট চার লাখ ১৩ হাজার ২৭৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তফসিলে বর্ণিত তারিখ অনুযায়ী প্রতিটি ধাপ সম্পন্ন হবে।

একাত্তর/এসি
স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরও কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। 
শেরপুরের শ্রীবরদীতে ট্রাঙ্কের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় মিলেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ বহনকারী পিকআপ ভ্যান ও এর চালককে আটক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর