ট্রাঙ্ক রেখে গেলো পিকআপ, খুলে মিললো নারীর হাত-পা বাঁধা মরদেহ

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম

শেরপুরে রাস্তার পাশ থেকে একটি ট্রাঙ্কের ভেতর লেপ-তোষকে মোড়ানো অজ্ঞাত এক নারীর (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত-পা বাঁধা অবস্থায় ছিলো বলেও জানিয়েছে পুলিশ। 

বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলার শ্রীবরদী উপজেলার তাতিহাটি ঢালিবাড়ী মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে আটটার দিকে একটি পিকআপ ভ্যান এসে রাস্তার পাশে ট্রাঙ্কটি রেখে যায়। চালক স্থানীয়দের জানান, অন্য একটি ভ্যান এসে এটি নিয়ে যাবে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কেউ সেটি নিতে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে ট্রাঙ্কটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্কের তালা ভেঙে ভেতরে বস্তাবন্দি অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পায়। পুলিশের ধারণা, অন্তত ২-৩ দিন আগে ওই নারীকে হত্যা করে ট্রাঙ্কে ভরে এখানে ফেলে রাখা হয়েছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

শেরপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে নিহতের পরিচয় শনাক্ত এবং এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর