সন্তান জন্মের সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণের আহবান ডেপুটি স্পিকারের

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম

একটি সন্তান জন্মের পর পরিবারে যে আনন্দের পরিবেশ তৈরি হয়, সেই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে প্রতিটি সন্তানের নামে অন্তত একটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, সন্তান বৃদ্ধির পাশাপাশি গাছটিও বড়ো হয়ে উঠবে, যা মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

সোমবার (২৪ আগস্ট) সকালে নেত্রকোনার কলমাকান্দা-পাঁচগাঁও সড়কের পাশে পূবালী ব্যাংকের উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পূবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

উপস্থিত কর্মকর্তা ও স্থানীয়দের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, দেশের পরিবেশ রক্ষায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও যৌথভাবে এগিয়ে আসতে হবে। নেত্রকোনা জেলায় বনভূমির পরিমাণ কম উল্লেখ করে তিনি জলবায়ুর ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে গাছ লাগানোর তাগিদ দেন।

একই সঙ্গে রোপণ করা গাছের পরিচর্যার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। স্থানীয় বাসিন্দাদের এসব গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রের ওপর সব ছেড়ে না দিয়ে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুপেয় পানির সঙ্কট নিরসন, বেকার যুবকদের কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ এবং অন্য সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পূবালী ব্যাংকসহ অন্য বেসরকারি ব্যাংক ও সংস্থাকে এগিয়ে আসার অনুরোধ জানান।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রতীমা রানী বণিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুক্কুল আমিন, নেত্রকোনা শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান এবং কলমাকান্দা শাখা ব্যবস্থাপক সুব্রত ভৌমিকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
শুধুমাত্র ইট-পাথরের অট্টালিকা ও দালান-কোঠা নির্মাণ করে উন্নয়নের বাহবা পেতে চান না বলে সোজা ভাষায় জানিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার...
বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের একমাত্র বোন শিউলি খানম (৫৭) আর নেই। বুধবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা...
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
নেত্রকোণায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বাবা বাদি হয়ে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নেত্রকোণা মডেল থানায় মামলাটি করেন। মামলায়...
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য...
আমেরিকা বা কোনো বহিরাগত শত্রুর দেয়া শর্তে যুদ্ধ শেষ করতে ইরান কখনোই রাজি হবে না বলে সোজা জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যে 'নেগলেরিয়া ফাউলারি' নামের বিরল ও প্রাণঘাতী মগজখেকো পরজীবী বা অ্যামিবায় আক্রান্ত হয়ে লিলিয়ান স্মার্ট নামের মাত্র ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর