মুকসুদপুরে মেসিময় আয়োজন, নির্মাণ হচ্ছে ১৬ ফুটের বিশাল ভাস্কর্য

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৯:১১ পিএম

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকরা তাদের প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করতে নির্মাণ করছেন ১৬ ফুট উচ্চতার একটি বিশাল ভাস্কর্য।

স্থানীয় সমর্থকদের উদ্যোগে নির্মাণাধীন ভাস্কর্যটি এরই মধ্যে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ ভাস্কর্যটি দেখতে সেখানে ভিড় করছেন।

আয়োজকদের ভাষ্য, ভাস্কর্য নির্মাণে প্রায় এক লাখ টাকা ব্যয় হবে। স্থানীয় সমর্থকদের আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ এগিয়ে চলছে।

একজন সমর্থক জানান, মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আমাদের আবেগ ও ভালোবাসার প্রতীক। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই আমরা এই ভাস্কর্য নির্মাণ করছি।

বিশ্বকাপ উপলক্ষে শুধু ভাস্কর্য নির্মাণেই সীমাবদ্ধ থাকছে না আয়োজন। খেলা উপভোগের জন্য বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি দর্শকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজনও রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগ শুধু আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেই নয়, পুরো এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশ্বকাপ ঘিরে বহুগ্রাম এখন ফুটবল উৎসবের এক প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, তাদের এই ব্যতিক্রমী আয়োজন মুকসুদপুরসহ আশপাশের এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপের আনন্দ ও উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে।

আরবিএস
গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 
গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাংস বিক্রেতাকে গরুর মাংস বিক্রি না করে শুধু শুকরের মাংস বিক্রির নির্দেশ দেওয়ার অভিযোগ ঘিরে সৃষ্ট তোলপাড়ের অবসান হয়েছে। প্রশাসন ও পুলিশের উদ্যোগে আয়োজিত এক সমঝোতা বৈঠকে...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৩ বছরের এক কিশোরীকে বিয়ে করার অপরাধে এক বরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
আগামী ১২ ফেব্রুয়ারি কেমন হবে গোপালগঞ্জের ভোট? আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই জেলাটিতে ভোটকেন্দ্রগুলোতে যেমন নিরাপত্তা শঙ্কা আছে, তেমনি ভোটার উপস্থিতি নিয়েও পরিষ্কার কোনো ধারণা মিলছে না।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর