নোয়াখালীতে কোমরে গোঁজা তিন বিদেশি পিস্তলসহ যুবক আটক

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৮:৫০ পিএম

নোয়াখালীতে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনসহ এক ‍যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি নিবন্ধনহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার (৮ জুন) বিকেলে জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বায়তুন নূর জামে মসজিদের সামনে একটি চেকপোস্টে থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. রাহিম (২১)। তিনি গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ এলাকার ভূঁইয়া বাড়ির বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, রাহিম স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাৎক্ষণিক তা যাচাই করা যায়নি।

পুলিশ জানায়, বিকেলের দিকে ওই সড়ক দিয়ে একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় রাহিমের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ সিগন্যাল দিয়ে তার মোটরসাইকেলটির গতিরোধ করে। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসঙ্গতি ও সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা তার শরীরে তল্লাশি চালান। একপর্যায়ে তার কোমরে গোঁজা অবস্থা থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, অস্ত্র বহনের দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

তিনি জানান, উদ্ধার অস্ত্রগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এগুলো দিয়ে কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিলো কি না, তা খতিয়ে দেখতে রাহিমকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

একাত্তর/এসি
প্রিয় দলকে সমর্থন জানাতে শিশু থেকে শুরু করে নানা বয়সী ফুটবলপ্রেমী দর্শক-ভক্ত-সমর্থকরা ইতিমধ্যেই পতাকা ওড়ানো ও জার্সি কেনার ধুম শুরু করেছেন।
নোয়াখালীতে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়ি থেকে এই...
নোয়াখালী পৌর এলাকায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া (১৪) হত্যা মামলার একমাত্র আসামি সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে (৩৩) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।
নোয়াখালীর চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়ে আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) সকালে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন...
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাহমিনা আখতার। 
ঢাকায় একটি বিবাদের সালিশ-মীমাংসা করতে গিয়ে মারামারির একপর্যায়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতা নিহত হয়েছেন।
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ব্যবসায়ী সোহাগ হোসেনের ভাড়া বাসায় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত আকস্মিক সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে। পূর্বের ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে...
আসন্ন জাতীয় বাজেটে ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলতে যুগান্তকারী ও নতুন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর