কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে ইউনিটগুলো থেকে গড়ে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি হ্রদের পানি নিয়ন্ত্রণে স্পিলওয়ের (জলকপাট) ১৬টি গেইট একযোগে খুলে দেওয়া হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে গেইটগুলো ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়, যার ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।

কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সকাল ১০টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৪ দশমিক আট ফুট মিন সি লেভেলে (এমএসএল) পৌঁছায়। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। হ্রদের পানির প্রবাহ ক্রমাগত বাড়তে থাকায় পানি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যবস্থাপক আরও জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের সব কয়টি (পাঁচটি) ইউনিট চালু রেখে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি টারবাইনের মাধ্যমে নিষ্কাশন করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে পর্যায়ক্রমে গেইট আরও খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হতে পারে।

এদিকে জলকপাট খুলে দেওয়ার পর কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

দুপুরে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জলকপাট দিয়ে পানি ছাড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামসহ কাপ্তাই পিডিবি ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
তীব্র খরা আর অনাবৃষ্টিতে দ্রুত শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। ফলে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র ‘কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে’ চরম বিপর্যয় দেখা দিয়েছে।...
ঈদের টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় আবারও সরব হয়ে উঠেছে পাহাড় আর হ্রদের শহর রাঙামাটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের ভিড়ে মুখর এখন ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, পর্যটন হলিডে...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর