ঝুলন্ত সেতু থেকে সুবলং ঝরনা, পর্যটকে মুখর রাঙামাটি

আপডেট : ৩০ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

ঈদের টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় আবারও সরব হয়ে উঠেছে পাহাড় আর হ্রদের শহর রাঙামাটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের ভিড়ে মুখর এখন ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, পর্যটন হলিডে কমপ্লেক্সসহ জেলার প্রধান বিনোদন কেন্দ্রগুলো।

পাহাড়, হ্রদ আর মেঘ-সবুজের মিতালী দেখতে ঈদের এই ছুটিতে রাঙামাটিতে ভিড় করছেন হাজারো পর্যটক। শহরের প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতুতে এখন দর্শনার্থীদের উপচে পড়া উপস্থিতি। অনেকেই কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে ঘুরে দেখছেন অপরূপ সুবলং ঝরনাসহ চারপাশের বিভিন্ন দর্শনীয় স্থান।

পর্যটকদের এই আগমনকে বরণ করে নিতে আগে থেকেই বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছিল স্থানীয় আরণ্যক, পলওয়েল পার্ক, রাঙাদ্বীপ রিসোর্ট ও মায়াবী দ্বীপসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ও কটেজগুলো। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটির আমেজ আরও কয়েকদিন থাকবে, ফলে পর্যটকের চাপ সামনে আরও বাড়বে। এবারের মৌসুমে অন্তত ২০ হাজার পর্যটক রাঙামাটি ভ্রমণ করবেন বলে আশা করছেন তারা।

একাত্তর/এসি
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর