পটিয়ায় দুর্গম পাহাড়ে অভিযান: চার আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৪:১১ পিএম

চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে নগরের ষোলশহর এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেলোয়ার হোসেন ও মহসিন।

সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন খবরে শুক্রবার (২৪ জুলাই) পটিয়ার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে দেলোয়ার ও মহসিনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেলোয়ারের বসতবাড়ি এবং ছাতিভাঙ্গা এলাকার একটি গাছবাগানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় এলজি, ছয়টি কিরিচ, পাঁচ রামদা, একটি ধামা দা, একটি লোহা কাটার ও দুই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা অস্ত্রগুলো নানা ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশে মজুত করা হয়েছিলো। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করা এবং এসব অস্ত্রের উৎস বের করতে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
প্যারিস সেন্ট-জার্মেইনকে (পিএসজি) পর পর দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখার পর নতুন ঠিকানায় পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার তারকা মিডফিল্ডার লি কাং-ইন। ফরাসি ক্লাবটি ছেড়ে তিনি যোগ...
দেশজুড়ে অব্যাহত ছাত্র আন্দোলন ও তীব্র রাজনৈতিক চাপের মুখে অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপারিশক্রমে...
মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পার হয়ে গেলেও তা সচল করা সম্ভব হয়নি। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে তীব্র গ্যাস সংকট। টার্মিনালটি...
‘এই সরকারে সাধারণত পদত্যাগ দেখা যায় না, কিন্তু এবার দেখা গেল’, শনিবার দিল্লির যন্তর মন্তরে তুমুল করতালির মধ্যে কাকরোচ জনতা পার্টি (সিজেপি) এই বার্তা দিয়ে তাদের দেশব্যাপী আন্দোলন প্রত্যাহারের কথা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর