আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ জনতা পার্টির

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা আলোচনার পর অবশেষে তাদের বহুল আলোচিত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) দুই পক্ষের মধ্যে তৃতীয় দফা আলোচনা শেষে আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

নয়াদিল্লির কন্সটিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে কেন্দ্রীয় সরকার ও সিজেপি প্রতিনিধিদলের এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সাংবাদিক সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, সরকার তাদের দাবিগুলো বিবেচনা করতে সম্মত হওয়ায় তারা ‘সৎ উদ্দেশ্যে’ আন্দোলন সমাপ্ত করছেন। একই সঙ্গে আন্দোলনকারীদের রাজপথ ছেড়ে নিজ নিজ স্থানে ফিরে যাওয়ার আবেদন জানান তিনি।

যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ যেসব মামলা দায়ের করেছিলো, তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে। এছাড়া নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক বার্তায় সিজেপি জানিয়েছে, তাদের প্রস্তাবিত ‘৫-দফা পরীক্ষা সংস্কার সনদ’ সরকার বিবেচনা করার আশ্বাস দিয়েছে। এই সংস্কার ত্বরান্বিত করতে পরবর্তীতে সরকারের সঙ্গে আরও বৈঠক করবে সংগঠনটি।

এর আগে, বিগত ১০ দিনের ঘটনাবলীতে ‘ব্যথিত’ হয়ে জাতীয় ঐক্যের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রী পদত্যাগ করার পরপরই সিজেপি তাদের প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখে: ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে।’

এদিকে পদত্যাগের পর সিজেপি তাদের হালনাগাদ দাবিনামা প্রকাশ করেছে। যেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটি অর্জিত হয়েছে উল্লেখ করে জানানো হয়, আত্মহননকারী শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান, আন্দোলনকারীদের বিরুদ্ধে সব ব্যবস্থা প্রত্যাহার এবং আরএএফ ও দিল্লি পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার মতো বাকি দাবিগুলোর বাস্তবায়নে তারা রাজপথে নজর রাখবে।

একাত্তর/এসি
প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে দেশজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তার পদ থেকে অপসারণসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো আবারও জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী...
প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে আন্দোলনরত ছাত্র ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিনিধিদের...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর