'ককরোচ' পার্টির নতুন তিন দাবি, আন্দোলনও চলবে

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতির অভিযোগে টানা ৩৬ দিনের তীব্র আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করে ইস্তফা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের কাছে এই ঘটনাকে একটি ঐতিহাসিক জয় হিসেবে দেখা হলেও, আন্দোলন কিন্তু এখনই থামছে না।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরপরই 'কাকরোচ জনতা পার্টি' (সিজেপি) সরকারের কাছে আরও তিনটি বকেয়া দাবি পেশ করেছে। দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপি সভাপতি অভিজিৎ দীপকে জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনের শুধু একটি ধাপ।


তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ বিচার পেতে হলে সরকারকে নিম্নলিখিত দাবিগুলো মেনে নিতে হবে:

আর্থিক ক্ষতিপূরণ: পরীক্ষায় অনিয়ম ও মানসিক চাপের কারণে যে সকল শিক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, তাঁদের পরিবারকে অন্তত ১ কোটি রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

পুলিশি হিংসার বিচার: গত ২০ জুলাই সংসদ অভিমুখে শান্তিপূণ পদযাত্রায় যে সকল পুলিশ সদস্য শিক্ষার্থীদের ওপর চরম বর্বরতা চালিয়েছেন, তাঁদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

মামলা প্রত্যাহার: ২০ জুলাই বা তার পর থেকে প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।


পরে সিজেপি তাদের অফিসিয়াল 'এক্স' হ্যান্ডেলে আরও এক নতুন দাবি দিয়ে জানায়, আন্দোলনকারীদের ওপর দমনপীড়নের জন্য র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং দিল্লি পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

শিক্ষাব্যবস্থার সংস্কার ও নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে মাসখানেক আগে শুরু হওয়া এই আন্দোলনটি পরবর্তীতে তরুণদের বেকারত্ব, সরকারি জবাবদিহিতা এবং কর্মসংস্থানের দাবিতে রূপ নেয়। আন্দোলনকারীরা নিজেদের রসিকতা ও প্রতিবাদের প্রতীক হিসেবে ‘কাকরোচ’ নামে অভিহিত করেন।

তবে গত সোমবার আন্দোলনের রূপ কিছুটা বদলে যায়, যখন হাজার হাজার শিক্ষার্থী সংসদ ভবনের দিকে রওনা হলে পুলিশি বাধার মুখে পড়েন। পুলিশ বলপ্রয়োগ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। এই ঘটনা শিক্ষার্থীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়।


অভিজিৎ দীপকে বলেন, গত ৩৬ দিন ধরে যারা বলে আসছিলেন যে, এই সরকারের আমলে কেউ পদত্যাগ করে না, তাদের উদ্দেশ্যে আমি আবার বলতে চাই, মেধা ও ঐক্যের শক্তির সামনে বিশ্ব মাথা নোয়ায়। ভারতের যুবসমাজ প্রমাণ করে দিয়েছে, তারা ঐক্যবদ্ধ হলে যে কোনো শক্তিকে নতিস্বীকার করতে এবং পদত্যাগে বাধ্য করতে পারে।

জন্তর মন্তরসহ ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হাজার হাজার তরুণ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বকেয়া দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: এনডিটিভি

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর