ইরানে হামলা ও আলোচনা একসঙ্গে চালাতে চান ট্রাম্প

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে আলোচনায় ইরান এখন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে, একই সাথে তিনি সতর্ক করেছেন যে, তেহরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। আলোচনা ব্যর্থ হলে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

উপদেষ্টাদের সাথে সাম্প্রতিক বৈঠকের পর ইরানের ওপর পুরোদমে হামলা চালানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প পরিষ্কার ভাষায় বলেন, না, আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি।


তবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির কথা তুলে ধরে তিনি সতর্ক করে বলেন, আমরা প্রস্তুত এবং পূর্ণ সামরিক প্রস্তুতি নিয়ে আছি, বন্দুকে গুলি ভরাই আছে। ট্রাম্প আরও যোগ করেন, যেহেতু আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি, তাই দেখা যাক এর পরিণতি কী দাঁড়ায়। আমার মনে হয় তারা বিষয়টিকে বেশ গুরুত্ব সহকারে নিচ্ছে, এবং নেওয়াটাই স্বাভাবিক।

তিনি জানান, টানা দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের চালানো হামলার ফলে আগের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ইরান এখন দুটি পথের সামনে দাঁড়িয়ে রয়েছে, হয় চুক্তি সম্পাদন করা, না হয় আগের চেয়েও কঠোর ও ভারী হামলার মুখে পড়া।


ইরানের সাথে টানা ১৪তম রাতের মতো মার্কিন হামলা চলার সময়েই ট্রাম্প আলোচনার পথ খোলা রাখার বিষয়টি নিশ্চিত করেন। তার মতে, যুদ্ধ থেকে বেরিয়ে আসার দুটি মূল উপায় রয়েছে। প্রথমটি উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত বর্তমান গতির হামলা চালিয়ে যাওয়া বা এর তীব্রতা আরও অনেক বাড়িয়ে দেয়া।

তবে ট্রাম্পের মতে, আলোচনা বা কূটনৈতিক উদ্যেগ সবচেয়ে বুদ্ধিমানের পথ। তিনি বিশ্বাস করেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়, যদিও তারা এখনও পুরোপুরি প্রস্তুত নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে দ্রুত ও জোরদার হামলার দিকে যেতে পারে, কিংবা আলোচনা চালিয়ে যেতে পারে, দুটি বিকল্পই যুক্তরাষ্ট্রের জন্য একই সাথে উন্মুক্ত রয়েছে।


প্রাথমিকভাবে ৪-৫ সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও, এই সংঘাত এখন প্রায় ৫ মাসে গড়িয়েছে। এটি ট্রাম্পের জনসমর্থনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, বিশেষ করে আসন্ন নভেম্বর মিডটার্ম নির্বাচনের মুখে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কোনো বিষয় অনুঘটক হিসেবে কাজ করবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু না বললেও ট্রাম্প পুনরায় স্মরণ করিয়ে দেন যে, তার চূড়ান্ত সীমানা অপরিবর্তিত রয়েছে। আর সেটি হলো, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছানোর মতো সব তৎপরতা বন্ধ করতে হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ 'হরমুজ প্রণালী' যাতে ইরান অবরুদ্ধ করতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্র এই সামরিক হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাব হিসেবে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলায় ইতোমধ্যে চারজন আমেরিকান সেনাসদস্য নিহত হয়েছেন।

তথ্যসূত্র: এপি

এআরএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর