মাটি খুড়তে বেরিয়ে এলো রকেট লঞ্চর সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় পানি সরবরাহ লাইনের খননকাজ চলাকালে মাটির নিচ থেকে রেকট লঞ্চর সদৃশ তিনটি ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকা ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে পুলিশ। বস্তুগুলো পরীক্ষার জন্য সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।  

বুধবার (২৯ জুলাই) সকালে রামগতি উপজেলার আলেকজান্ডার এ এস এম আব্দুর রব সরকারি কলেজের পেছনে সমবায় টিএনটি সড়ক এলাকায় পৌরসভার সুপেয় পানির পাইপলাইনের জন্য মাটি খননের সময় বস্তুগুলো উদ্ধার করা হয়।

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশে সাধারণ মানুষকে অনাকাঙ্ক্ষিত ভিড় না করার আহবান জানিয়েছে প্রশাসন।  

উদ্ধার হওয়া ধাতব বস্তুগুলো দেখতে রকেট সদৃশ হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা, এগুলো মুক্তিযুদ্ধে ব্যবহৃত বা পুরনো কোনো শক্তিশালী বোমা কিংবা স্থলমাইন জাতীয় বিস্ফোরক হতে পারে। তবে চূড়ান্ত পরীক্ষা ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।  

স্থানীয়রা জানান, সকালের দিকে শ্রমিকেরা মাটির প্রায় তিন থেকে চার ফুট গভীরে তিনটি ভারী ও সন্দেহজনক ধাতব বস্তু দেখতে পান। বস্তুগুলোর গঠন রকেটের মতো মনে হওয়ায় শ্রমিকেরা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেন এবং স্থানীয় পুলিশকে খবর দেন। মাটির নিচে বোমা পাওয়ার খবর চাউর হলে আশপাশের বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে জমা হতে শুরু করে।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি সুরক্ষার আওতায় নিয়ে এসেছে।  তিনি বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো সত্যিই বিস্ফোরক কি না এবং কতটা ঝুঁকিপূর্ণ, তা পরীক্ষা করতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। সেনাসদস্যদের মতামত ও পরীক্ষার পরই বস্তুগুলোর সঠিক প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।  সেনাবাহিনীর টিম না আসা পর্যন্ত জননিরাপত্তার স্বার্থে ওই স্থানটি পুরোপুরি কর্ডন করে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসি
জীবিকার সন্ধানে পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের দুই ভাই সজীব ও সুজন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রবাসের সেই স্বপ্ন আর পূরণ হলো না। সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের...
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার এক মাস পেরিয়ে গেলেও এখনো উন্মোচিত হয়নি সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা...
রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. শাহাদাত হোসেন নামে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল...
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর চকবাজারে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির আহমেদ (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর