নীলফামারীতে তিস্তার পানি কমছে, নিম্নাঞ্চলে ফিরছে স্বস্তি

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নেমে যাওয়ায় নদীটির তীরবর্তী নিম্নাঞ্চলের প্লাবিত পরিবারগুলোতে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া শাখা সূত্রে জানা গেছে, তিস্তা অববাহিকায় অতিভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে বুধবার (৫ আগস্ট) সকালে নদীটির পানি দ্রুত বৃদ্ধি পায়। এতে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

পানি বাড়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং বহু বাসাবাড়ির উঠানে পানি প্রবেশ করে।

তবে বুধবার (৫ আগস্ট) দুপুরের পর থেকে নদীর পানি পর্যায়ক্রমে কমতে শুরু করে। বৃহস্পতিবার সকালে পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচে নেমে আসে। নদীর পানি কমার সঙ্গে সঙ্গে ডিমলার প্লাবিত নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও এলাকা থেকে পানি নেমে গেছে।

পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, বর্তমানে তিস্তা অববাহিকায় বৃষ্টিপাত বন্ধ রয়েছে। ফলে নদীর পানি প্রবাহ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

একাত্তর/এসি
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মিজ কাজী জেসিন।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর