সাভারে মাঠের মধ্যে বোমাসদৃশ প্রেসার কুকার

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম

সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেন।

বুধবার (১২ আগস্ট) সকালে সাভারের ভবানীপুর এলাকার অন্তর্গত সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে নীল রঙের একটি ড্রাম দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

তারা জানান, মঙ্গলবার রাতে অজ্ঞাত তিনজন ব্যক্তি একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম মাঠে রেখে চলে যায়। সকালে কৌতুহলবশত গ্রামবাসীরা গিয়ে ড্রামের ভেতরে কাপড়চোপড় ও কোরআন শরিফের সঙ্গে একটি প্রেসার কুকার দেখতে পান। প্রেসার কুকারটির ভেতরে বিস্ফোরক থাকতে পারে—এমন সন্দেহে দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দল নিয়ে ঘটনাস্থলটি সতর্কতার সঙ্গে কর্ডন করে রাখা হয়েছে। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য কাউকে ড্রাম বা প্রেসার কুকারের কাছাকাছি ঘেষতে দেওয়া হচ্ছে না।

তিনি আরও জানান, বিষয়টি ইতিমধ্যে ঢাকা হেডকোয়ার্টার্সকে জানানো হয়েছে। বোমাসদৃশ প্রেসার কুকারটি নিস্ক্রিয় করার জন্য ঢাকা থেকে সেনাবাহিনীর অথবা পুলিশের বিশেষায়িত ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিশেষজ্ঞ দলটি আসার পরেই বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে এটি আসলে বিস্ফোরক কি না।

একাত্তর/এসি
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ।
আকাশসীমায় যেন কোনো দারুণ থ্রিলার সিনেমার চিত্রনাট্য উন্মোচিত হলো! ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝআকাশে হঠাৎ ৩০০ ফুট উচ্চতা হারিয়ে ফেলার ভয়াবহ ঘটনার নেপথ্যে উঠে এলো এক বিস্ফোরক...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৫ জন।
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর