বরিশালে আদালতে বিস্ফোরণ, পুলিশ বলছে ‘পটকা’

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই এলাকাজুড়ে নিরাপত্তার কড়াকড়ি আরোপ করা হয়। খবর পেয়ে পুলিশ, র‍্যাব এবং সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেন।

বরিশাল নগর পুলিশের কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ জানান, বিকট শব্দে ‘পটকা’ ফোটার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। 

তিনি বলেন, আমরা ইতিমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সিআইডির বিশেষজ্ঞ দল বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।

পুলিশ কমিশনার আরও জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
দেশে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সঙ্কটে জনগণের চরম ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। ৭.৪ মাত্রার এই বিধ্বংসী ভূকম্পনে গুঁড়িয়ে গেছে দেশটির কফি উৎপাদনকারী পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো। ধ্বংসস্তূপের নিচে...
দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ ও ক্র্যাকডাউনের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনীতি এখন উত্তাল। এই ইস্যুতে টানা উত্তেজনার পর অবশেষে মুখ খুলেছেন দেশটির কেন্দ্রীয়...
বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে সর্বাধুনিক বৈশিষ্ট্যের যাত্রী পরিবহন কোচ। ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের জন্য ১৯টি এলএইচবি (লিনকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর