সীমান্তে বিএসএফের গুলি, ভারতে চিকিৎসাধীন বাংলাদেশির মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ এক বাংলাদেশি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সীমান্তের ওপারে বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যদের গুলিতে তিনি মারাত্মক আহত হন।

নিহতের নাম আসাদুল হক (৩৮)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা।

শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪২ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজিবি জানায়, নিহত আসাদুল চিহ্নিত মাদক চোরাকারবারি ছিলেন এবং অবৈধ মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে পীরগঞ্জের বৈরচুনা সীমান্ত এলাকা থেকে ভারতের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর গুলি ছোড়ে বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা। এতে আসাদুল হক গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ সদস্যরা তাঁকে উদ্ধার করে রায়গঞ্জের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানান, বিএসএফের গুলিতে নিহত হওয়ার খবরটি ভারতীয় গণমাধ্যম মারফত জানতে পেরে তিনি আসাদুলের বাড়িতে যান এবং পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি বিজিবিকে অবহিত করেন।

এ বিষয়ে বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন বলেন, ভারতীয় গণমাধ্যমের সংবাদ থেকে ওই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি বিজিবি জানতে পেরেছে। তবে বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। ঘটনাটি নিয়ে বিস্তারিত জানতে ও প্রতিবাদ জানাতে রোববার বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিরোধ নিরসনে সরকারের দ্রুত হস্তক্ষেপের পাশাপাশি আগামী টঙ্গী বিশ্ব ইজতেমায় আলাদা তারিখ ঘোষণাসহ সাত দফা দাবি জানিয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে তার পরিবার।
নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর