সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

সিলেটে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যার কলেজ হাসপাতালে তিনজন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত শিশুদের বয়স সাড়ে সাত মাস থেকে তিন বছরের মধ্যে।

চিকিৎসকরা জানিয়েছেন, মারা যাওয়া শিশুরা সবাই হামের পাশাপাশি তীব্র অপুষ্টিসহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলো। তাদের মধ্যে দুজনের বাড়ি সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় এবং বাকি দুজনের বাড়ি সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায়।

এদিকে বিভাগে হামের প্রকোপ প্রতিনিয়ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৪৬ জন রোগী। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে অন্তত ৫০০ রোগী।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি মা ও শিশুর প্রয়োজনীয় পুষ্টির যোগান নিশ্চিতে মাঠপর্যায়ে সমন্বিত কাজ পরিচালিত হচ্ছে।

একাত্তর/এসি
সিলেটে আট ও ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ জৈন্তাপুর এলাকায় অভিযান...
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু ও হামের প্রকোপ সামাল দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত মেমন জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট এবং বিশেষ ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু করা হয়েছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী-স্ত্রীর মতো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
আগামী দুই মাস দেশে ডেঙ্গু সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বেশি বলে সতর্ক দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলে জানানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর বিএসএফ নিহতের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর