চট্টগ্রামে মেমন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চালু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু ও হামের প্রকোপ সামাল দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত মেমন জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট এবং বিশেষ ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মেমন জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ১৫ শয্যার বিশেষ এই ডেঙ্গু ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরীতে বর্তমানে ডেঙ্গু ও হামের প্রকোপ প্রকট আকার ধারণ করেছে। এরই মধ্যে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে এবং ১২ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ধারনক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।

এই পরিস্থিতিতে নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সদরঘাটে অবস্থিত মেমন জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সুবিধা চালু করেছে সিটি করপোরেশন। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের ২৪ ঘণ্টা সেবাদানের জন্য হাসপাতালে ১৫ শয্যার আলাদা একটি ডেঙ্গু সেল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

রোগ প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব আরোপ করে চসিক মেয়র নগরবাসীকে আগামী দুই মাস নিজ নিজ বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।

একাত্তর/এসি
চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের এখন পর্যন্ত প্রায় ৮৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারেও আইনশৃঙ্খলা বাহিনীর...
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে...
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর...
স্প্যানিশ লা লিগায় লামিন ইয়ামালের জোড়া গোলে লেভান্তের মাঠে ৪-২ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে নতুন মৌসুমে নিজেদের শতভাগ জয়ের ধারা বজায় রেখে লা লিগার পয়েন্ট...
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর