পটুয়াখালীতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুই নারীসহ সড়কে নিহত চার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ও দুই নারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বসাকবাজার ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—ইজিবাইক চালক কাইয়ুম উদ্দিন (৫০), ইজিবাইকের যাত্রী শিল্পী রানী (৪০), তিথী রানী (২৩) এবং চালক কাইয়ুমের শ্যালক মো. জাহাঙ্গীর। নিহত সবার বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া-বৌ বাজার এলাকায়।

স্থানীয়রা জানান, শনিবার রাতে বরগুনার তালতলী থেকে ঢাকাগামী ‘ইমরান পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গলাচিপাগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শীদের মতে, বেপরোয়া গতির কারণে মোড় ঘুরতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর ইজিবাইক ও বাস উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মাছের ঘেরে পড়ে যায়।

ঘটনাস্থলেই ইজিবাইক চালক কাইয়ুম উদ্দিন এবং পটুয়াখালীতে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরা দুই নারী শিল্পী রানী ও তিথী রানী মারা যান। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পটুয়াখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এক নিহত ব্যক্তির বিচ্ছিন্ন হওয়া একটি পা পানির নিচে নিখোঁজ ছিলো, যা পরে ডুবুরি দল উদ্ধার করে।

পটুয়াখালী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মশিউর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর নামের একজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আরও তিনজনের মরদেহ হাসপাতালে নিয়ে আসেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বাস ও ইজিবাইকের সংঘর্ষে মোট চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন। ডুবুরি ও রেকার দলের সহায়তায় খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের কাজ চালানো হয়। এ ঘটনার পর পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।

একাত্তর/এসি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক খেটে খাওয়া মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দৈনন্দিন কাজের অংশ হিসেবে সোনারচরে যাওয়ার পর এই...
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর বাউফলে গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর/কাবিখা) কর্মসূচির আওতায় নেওয়া প্রকল্পের অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। সরেজমিনে অধিকাংশ প্রকল্পে কাজ না করেই বরাদ্দের টাকা তুলে নেওয়ার...
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তরুণদের স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব...
সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিএনপির বিশেষ কমিটিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামীসহ বিরোধী ১১ দলীয় ঐক্য জোট। সংবিধানের কেবল কিছু অংশের সংশোধনী নয়, বরং এর...
সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়ে বাইরের ব্যক্তি বা প্রভাবশালী মহলের মাধ্যমে তদবির করাকে অসদাচরণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের সর্বোচ্চ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর