শ্রীমঙ্গলে শিক্ষা সফরের বাস ও অটোর সংঘর্ষে নিহত তিন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম

মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও পুলিশ ফাঁড়ির সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন—শ্রীমঙ্গলের মাইজদিহি চা বাগানের অমৃত সিংয়ের ছেলে জয় সিং ও পাপ্পু নায়েকের ছেলে সুশিল নায়েক। নিহত অপরজন সিএনজি অটোরিকশাচালক হবিগঞ্জের বাহুবল উপজেলার মো. আনোয়ার আলী।

স্থানীয়রা জানান, সিলেট থেকে শিক্ষা সফর শেষে ফিরছিলো ময়মনসিংহ জেলার মুমিনুন্নিসা সরকারি কলেজের একটি বাস। পথে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও হাইওয়ে থানার সামনে পৌঁছালে বিপরীত দিক (মিরপুর) থেকে আসা শ্রীমঙ্গলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিন যাত্রী মারাত্মক আহত হন।

দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে বাসে থাকা এক শিক্ষক জানিয়েছেন, শিক্ষা সফরে আসা কলেজের ছাত্র ও শিক্ষকবৃন্দ সবাই সুরক্ষিত ও সুস্থ আছেন।

একাত্তর/এসি
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ও দুই নারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে এক নারীর আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত প্রভাষক...
ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হলে জনগণের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, শুধু সাধারণ জনগণই নয়,...
নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলছেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না। এ বছর নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই কম।...
চলতি ২০১৬-২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মাঝারিভাবে পুনরুদ্ধার হয়ে চার শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৬ সালের শুরুর দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর