প্রধানমন্ত্রীর নির্দেশে সেই শিক্ষককে বাসায় পৌঁছে দিল পুলিশ!

‘ভিন্নমত গণতন্ত্রের শক্তি’

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম

শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক হওয়া কুষ্টিয়ার দৌলতপুরের স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালন সরকারের নির্বাহী নির্দেশে মুক্তি পেয়ে সসম্মানে নিজের বাড়ি ফিরেছেন।

বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করে স্থানীয় পুলিশ। পরবর্তীতে বিষয়টি জানার সাথে সাথেই প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হয়ে ওঠে এবং সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন উক্ত শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিন জানিয়েছেন, সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে বাসায় পৌঁছে দেয়া হয়েছে। এ সময় দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ উপস্থিত ছিলেন।

এর আগে, ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষক গোলাম কিবরিয়াকে পুলিশ হেফাজতে নেয়। তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর পশ্চিমপাড়া এলাকার মৃত সামছুদ্দিন আহমেদের ছেলে। গণমাধ্যম তার আটকের খবর প্রকাশের পর শুরু হয় সমালোচনা।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক ফেসবুক পোস্টে মাহদী আমিন লেখেন, কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে এক স্কুল শিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্য কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

মাহ্দী আমিন জানান, বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়দের বিক্ষোভের মুখে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। তিনি লেখেন, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন, শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিতে।

মাহদী আমিন লেখেন, প্রধানমন্ত্রী মনে করেন মতের ভিন্নতা থাকা অত্যন্ত স্বাভাবিক এবং প্রত্যেক মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মতামত প্রকাশের পূর্ণ অধিকার রয়েছে। কারও মতের সাথে ব্যক্তিগতভাবে একমত না হলেও মতপ্রকাশের সেই মৌলিক অধিকারকে সম্মান দেখানোই হলো গণতন্ত্রের প্রকৃত শক্তি।

তিনি জানান, প্রধানমন্ত্রী আরও মনে করেন ইতিবাচক আচরণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের সংস্কৃতিই একটি সমাজকে শক্তিশালী করে তুলতে পারে। এই বিশ্বাস থেকেই প্রধানমন্ত্রী ওই শিক্ষককে সসম্মানে মুক্ত করার নির্দেশ দেন এবং পরবর্তীতে পুলিশ তাকে নিরাপদে নিজ বাসায় পৌঁছে দেয়।

রাজনৈতিক সহনশীলতা ও ব্যক্তিস্বাধীনতার এমন নজির সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

একাত্তর/এআরএস
সামান্য এক কথার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে গড়ে উঠেছিল উত্তপ্ত ‘মব’ পরিস্থিতি! তবে সেই নাটকীয়তার আগুনে ঘি না ঢেলে স্বয়ং সরকারপ্রধানের মানবিক হস্তক্ষেপে এক আবেগঘন পরিণতির সাক্ষী হলো সবাই। গ্রেপ্তার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার দেওয়া নতুন বাড়িতে উঠেছেন শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর বাংলাদেশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্তদলের নেতারা বিএনপিকে নসিহত করছেন। সেই গুপ্তদের বলবো, বিএনপিকে নসিহত না করে আগে নিজেদের ঘরের দিকে নজর দিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর