আশুলিয়ায় ভয়াবহ আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০২:০৯ এএম

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় তুলা ও জুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশাপাশি সংলগ্ন বেশ কয়েকটি বসতবাড়ির কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার দিনগত রাত ১২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এক তুলার গোডাউন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে আশার কথা, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জামগড়া এলাকার একটি তুলার গোডাউনে প্রথম আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীরা। মুহূর্তের মধ্যেই সেই আগুন গোডাউনে থাকা বিপুল পরিমাণ তুলা ও জুটে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে। গোডাউনের সীমানা পেরিয়ে পাশের অন্যান্য জুট গোডাউন এবং সংলগ্ন সাধারণ মানুষের বাসাবাড়িতেও আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত বারোটা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, আগুনে অন্তত ১০টি জুট ও তুলার গোডাউন পুড়ে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোডাউনে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত সংলগ্ন বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছিল এবং এই অগ্নিকাণ্ডে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে দ্রুত জানানো হবে।

একাত্তর/এআরএস
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
গাজীপুর সদরের ডেগির চালা এলাকার মেট্রিক্স গার্মেন্টসের একটি আটতলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ শুরু করেছে। 
‘অনেক ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত সাম্প্রতিক চর্চা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি...
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই আশঙ্কাজনক রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে...
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ আগমনী বার্তা নিয়ে শনিবার উদযাপিত হতে যাচ্ছে পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠের...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর