ভারতে পালানোর সময় যুবলীগ নেত্রী গ্রেপ্তার

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ এএম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামের জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহলা কলোনি গ্রামের জুলমত আলীর মেয়ে।

বুধবার বিকেল সাড়ে ৪টার, দিকে সোনামসজিদ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে রাত ৮টার দিকে তাঁকে শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, সুলতানা বেগম চিকিৎসার অজুহাতে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। ইমিগ্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশের মুহূর্তে আইসিপি কমান্ডারের দায়িত্বে থাকা ৫৯ বিজিবির নায়েব সুবেদার মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের ওই নেত্রীর বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। ভারতে পালানোর চেষ্টার সময় তাঁকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় গত ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি নাশকতার মামলা রয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান রাত ৮টার দিকে বিজিবির মাধ্যমে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগমকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

একাত্তর/এআরএস
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদে টানা আট দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে। শুক্রবার থেকে...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে প্রচারণার মঞ্চগুলো এমনিতেই রাজনৈতিক বাক্যবাণে সরগরম, কিন্তু সাবেক ও বর্তমান রাজনৈতিক অঙ্গনে এমন রসালো ও অপ্রস্তুত মুহূর্ত বোধহয় কমই দেখা গেছে।
চলতি মাসের শুরুতে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে ইরানের ওপর সর্বাত্মক ও তীব্র বোমা হামলার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিলো ইসরাইল। পরমাণু স্থাপনা এবং সরকারি লক্ষ্যবস্তুর পাশাপাশি দেশটির...
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রায়হান (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাখালী রেলগেট এলাকায় এই...
নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লির যন্তর মন্তরে প্রবেশ ও জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টি’র (সিজিপি) দুই শীর্ষ মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা অবশেষে কারামুক্তি পেয়েছেন।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর