গলাচিপায় ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, রক্তাক্ত পুলিশ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে অবৈধ জেলেদের হামলার শিকার হয়েছেন অভিযানকারী দলের সদস্যরা। হামলায় গলাচিপা থানার এক পুলিশ কনস্টেবল ও স্পিডবোটের চালক আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বুড়াগৌরাঙ্গ নদীর কালিরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

তারা হলেন—গলাচিপা থানার পুলিশ কনস্টেবল মো. জসিম এবং অভিযানে ব্যবহৃত স্পিডবোটের চালক মো. শাহজালাল। এর মধ্যে কনস্টেবল জসিমের হাতে গুরুতর আঘাত লেগেছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বুড়াগৌরাঙ্গ নদীতে অবৈধভাবে মাছ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেলে অভিযানে নামে মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ দল। স্পিডবোট নিয়ে নদীতে থাকা ট্রলারগুলোর দিকে এগিয়ে গেলে অসাধু জেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রায় ১০ মিনিট ধাওয়া করার পর একটি ট্রলারের কাছাকাছি পৌঁছালে ট্রলারে থাকা ১০ থেকে ১২ জন জেলে বৈঠা ও লাঠিসোঁটা নিয়ে অভিযানকারী দলের ওপর চড়াও হন।

অভিযানে অংশ নেওয়া মৎস্য বিভাগের সদস্য সুধাংশু জানান, জেলেরা প্রথমে স্পিডবোটের চালক শাহজালালকে বৈঠা দিয়ে আঘাত করে। তাকে রক্ষা করতে পুলিশ কনস্টেবল জসিম এগিয়ে এলে তাকেও বৈঠা দিয়ে আঘাত করা হয়। এতে তার হাত কেটে রক্তাক্ত জখম হয়। পরে ডাবল ইঞ্জিনচালিত দ্রুতগতির ট্রলার নিয়ে জেলেরা পালিয়ে যায়।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, অসাধু জেলেদের আটক করতে গেলে স্পিডবোটে হামলার ঘটনা ঘটে এবং এতে এক পুলিশ সদস্য আহত হন। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ জানান, সরকারি কাজে বাধা ও হামলার এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িত অসাধু জেলেদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
শারদীয় পূজার ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে রাজশাহীতে ভায়রার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তাঁর পরিবার। কিন্তু ঘাতক ট্রাকের সঙ্গে বাসের এক ভয়াবহ...
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
জর্ডানের কারাক প্রশাসনিক অঞ্চলের একটি গির্জায় বন্দুকধারীদের নৃশংস হামলায় অন্তত আটজন নিহত ও ৪০ জন আহত হওয়ার পর রাজধানী আম্মানসহ দেশজুড়ে শপিং মল, বিদেশি দূতাবাস ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে...
বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক সমাগমের দেশ ফ্রান্সে এখন আর আগের সেই ঝলমলে আভিজাত্যের আমেজ নেই। গত সপ্তাহের লঙ্কাকাণ্ডের পর শনিবার নতুন করে রাজপথে বিক্ষোভের ডাক এসেছে। ফলে ফ্রান্সের রাজপথের অতি-পরিচিত...
গত সপ্তাহের অভূতপূর্ব সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সারাদেশে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জীবনযাত্রার...
গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা সাড়ে তিন ঘণ্টার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর