মালিকের লাঠির আঘাতে প্রাণ হারালেন ভাড়াটিয়া

খুলনায় ভাড়ার কথা-কাটাকাটি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম

খুলনা মহানগরীতে বাড়িভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামের এক ভাড়াটিয়া নিহত হয়েছেন। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে আটক করেছে সোনাডাঙ্গা থানা-পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া বকুলতলা শতরুপার মোড় এলাকায় ভাড়ার হিসাব ও এ সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মালিক মজলিস খানের সঙ্গে ভাড়াটিয়া রকিবুল ইসলামের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কথাকাটাকাটি চরমে পৌঁছালে ক্ষিপ্ত হয়ে বাড়ির মালিক মজলিস খান হাতে থাকা ভারী লাঠি দিয়ে সজোরে রকিবুলের মাথায় আঘাত করেন।

আঘাতের মাত্রা এতটাই তীব্র ছিল যে রকিবুল সঙ্গে সঙ্গে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মিরাজ খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এএসআই আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে অভিযুক্ত বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এআরএস
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি নারী শিক্ষার প্রসার, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বগুড়ায় ৫৪৮ জন মেধাবী নারী শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার...
উইকেন্ডে টানা চার দিন ছুটির লোভ সামলাতে না পেরে নিজের স্কুলেই বোমার ভুয়া হুমকি ইমেইল পাঠিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ল ১৬ বছর বয়সী এক কিশোরী! দিল্লির লোদি রোডের নামীদামি ‘এয়ার ফোর্স বাল ভারতী...
বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাস অর্থাৎ ধ্যান, সাধনা ও সংযম শেষে খাগড়াছড়িতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা...
ফেসবুকে পরিচয় থেকে প্রেম। এরপর সেই প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ, ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর