ইরানে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা

মার্কিন রণতরীতে বাঙ্কার-বাস্টার!

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম

মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাতময় পরিস্থিতি আবার এক বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালীর কাছে মাইনের আঘাতে দুটি তেলবাহী সুপারট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান। একই সময়ে রিয়াদ লক্ষ্য করে ইয়ামেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা যখন চরম হুমকির মুখে, তখনই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন নতুন করে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বাঙ্কার-বাস্টার বোমা মোতায়েন করার তথ্য সামনে এসেছে। প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে, মার্কিন প্রশাসন ইরানের ওপর নতুন করে বিমান হামলার জোর প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে রণতরীগুলোতে নতুন করে গোলা-বারুদ ভরা হচ্ছে।

শনিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি শিগগিরই ইরানের ওপর নতুন করে সামরিক অভিযান চালাতে যাচ্ছে? জবাবে ট্রাম্প কিছুটা ধোঁয়াশা বজায় রেখেই বলেন, আমি কি আপনাদের আগে থেকেই বলে দেব যে আমি এটা করতে যাচ্ছি? তবে হ্যাঁ, এমন একটি সম্ভাবনা অবশ্যই আছে। আবার অন্যদিকে এটাও হতে পারে যে আমাদের মধ্যে একটি সুন্দর ও ঐতিহাসিক চুক্তি হয়ে যাবে। ট্রাম্প দাবি করেন, তেহরান ওয়াশিংটনের সাথে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, তবে তারা চুক্তি মেনে চলবে কি না, তা নিয়ে তাঁর বড় ধরনের সংশয় রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেরিকা ও ইসরাইল যৌথভাবে ইরানে বিমান হামলা চালালে এই রক্তক্ষয়ী সংঘাতের সূচনা হয়। পাল্টা জবাবে ইরানও আক্রমণ চালায়, যা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালীতে নৌ চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এবং যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে অবরোধ আরোপ করায় তেহরানের অর্থনীতি চরম সংকটে পড়ে। এর আগে মধ্যস্থতার ভিত্তিতে একটি খসড়া চুক্তি তৈরি হলেও তা পরবর্তীতে ভেস্তে যায়।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ওয়াশিংটনের বিরুদ্ধে কূটনীতি ধ্বংস করার সরাসরি অভিযোগ এনেছেন। তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা তাঁদের চুক্তি সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমেরিকা খেলার নিয়ম ভেঙে আলোচনার প্রক্রিয়া ভণ্ডুল করে দিয়েছে। তিনি মার্কিন প্রশাসনকে কটাক্ষ করে বলেন, এই বদমাশগুলো খেলার নিয়ম ভেঙেছে। আমরা যখন আলোচনার টেবিলে ছিলাম, তখন তারাই আলোচনা ভেস্তে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, আমেরিকা ও ইসরাইলে আসন্ন রাজনৈতিক নির্বাচনের কারণে হামলার সময়সূচি নিয়ে কিছুটা হিসাব-নিকাশ চলছে। ইসরাইলে মঙ্গলবার এবং যুক্তরাষ্ট্রে  ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্প আগে ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনের আগে বড় সংঘাত এড়িয়ে চলবেন, তবে সাম্প্রতিক সামরিক তৎপরতা এবং রণতরীর সমরাস্ত্র সজ্জিত হওয়ার খবর নতুন করে যুদ্ধ জট তৈরি করেছে। একদিকে আন্তর্জাতিক বাজারে বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং অন্যদিকে হরমুজ প্রণালীতে একের পর এক জাহাজে হামলার ঘটনা পুরো বৈশ্বিক অর্থনীতিকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।

একাত্তর/এআরএস
মার্কিন নাগরিকদের লক্ষ্য করে ইরান তাদের প্রাণঘাতী হামলার পরিকল্পনা ‘চূড়ান্ত পর্যায়ে’ নিয়ে গেছে এবং মার্কিন কর্মীদের ওপর হামলা চালানোর জন্য তেহরানের তৎপরতা বহুগুণ বেড়েছে বলে সতর্ক করেছেন ট্রাম্প...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহ: ইরান ও হুতি হুমকির মুখে জরুরি ভিত্তিতে মার্কিন কূটনীতিকদের অপসারণ, ইরানের হামলা পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে’: তড়িঘড়ি কূটনীতিক ও পরিবার সরাচ্ছে যুক্তরাষ্ট্র, তৈরি হয়েছে...
আমেরিকান-ইসরাইলি বিমান হামলায় আহত হওয়ার পর থেকে গত আট মাস ধরে জনসমক্ষে দেখা যায়নি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে। তাঁর দীর্ঘ অনুপস্থিতি নিয়ে নানামুখী জল্পনা-কল্পনা তৈরি হলেও, জ্যেষ্ঠ...
যুক্তরাষ্ট্র বা ইসরাইল পুনরায় আক্রমণ চালালে পারস্য উপসাগরের তলদেশে থাকা যোগাযোগ ও ইন্টারনেট কেবলগুলো ধ্বংস করে দেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছে তেহরান। ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনা...
অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগামীকাল স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশে সরকারি সফরে যাচ্ছেন|
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকালে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে যান।
রংপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে পিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে দেশের জনপ্রিয় প্রবালদ্বীপ সেন্টমার্টিন আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা নিয়মিতভাবে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর