ঘরের তীর ঝুলছিল আট বছরের শিশু ও মায়ের মরদেহ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম

নওগাঁয় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি ঘরের তীরের সঙ্গে দড়িতে ঝুলছিল। পরিবারের ধারনা, প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার পর তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে পুলিশ এখনও মৃত্যুর কারণ নিশ্চিত হাতে পারেনি। এ নিয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেনি।

শনিবার সকালে জেলার আত্রাই উপজেলার জামগ্রাম বাঁধপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী সাবিনা আক্তার (২৬) ও মেয়ে মোছা. আফরোজা (৮)।

স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে আরিফুল বাড়িতে এসে দেখেন ঘরের তীরের সঙ্গে দড়িতে ঝুলিয়ে আছে স্ত্রী ও মেয়ের মরদেহ। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। 

আরিফুল ইসলাম জানান, শুক্রবার তার ছাগল এক প্রতিবেশীর ফসল খায়। এ ঘটনায় দুপুরে স্ত্রীর সঙ্গে ওই প্রতিবেশীর ঝগড়া হয়। পরে সন্ধ্যায় এ নিয়ে স্থানীয় ভোঁপাড়া ইউপি সদস্য রুহুল আমিন সোহাগের নেতৃত্বে একটি সালিশি বৈঠক হয়। ওই বৈঠকে সাবিনা এবং তার মেয়েকে দায়ি করা হয়।  

তার ধারনা, সালিশের রায়ে ক্ষুব্ধ হয়ে মা-মেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

এ ব্যাপারে স্থানীয় ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য রুহুল আমিন সোহাগ বলেন, ওই ঘটনায় দুই পক্ষকে মীমাংসা করে দেওয়া হয়েছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ নওগাঁ সড়র হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। তবে এখনও কেউ অভিযোগ করেননি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর