জেএমবি ক্যাডারের দুই পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৪ এএম

নওগাঁয় বাড়ি ফেরার পথে এক মোটরসাইকেল আরোহীর পথ রোধ করে দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় মুখ খুলছেন না পরিবারের কেউই।

সোমবার বিকেলে জেলার আত্রাই উপজেলার পাঁচপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই ব্যক্তির নাম আবুল হোসেন। তিনি উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা এবং জগদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

একই সঙ্গে তিনি নিষিদ্ধ ঘোষণা করা জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ক্যাডার, পুলিশের তালিকাভুক্ত জঙ্গি ও একাধিক মামলার এক আসামি। 

স্থানীয়রা জানিয়েছেন, আবুল হোসেন বিকেলে স্কুল ছুটির পর মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে ওই এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথ রোধ করে মারপিট ও দুই পায়ের গোড়ালি থেকে রগ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রামেক হাসপাতালে পাঠানো হয়।  

এদিকে এ ঘটনায় আবুল হোসেনসহ তার পরিবারের লোকজন ও স্বজন কেউই মুখ খুলছেন না। 

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দোলন আক্তার বলেন, আবুল হোসেনের দুই পায়ের গোড়ালি শুধুমাত্র একটু চামরার সাথে লেগে আছে । তাছাড়া প্রায় পুরো গোড়ালিই কাটা। 

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, কেন এই ঘটনা ঘটেছে তার বিস্তারিত জানা সম্ভব হয়নি। তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি ।

অভিযোগ আছে, ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নওগাঁর আত্রাই, রানীনগর ও আশপাশের এলাকায় পুলিশি নিরাপত্তায় জেএমবির জঙ্গিরা বেশ কয়েটি হত্যা, লাশ গুম, অসংখ্য নির্যাতন, লুটপাট, বাড়িঘর ভাঙচুরসহ নানা ধরনের তাণ্ডব চালিয়েছে।

একাত্তর/এসি
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর