নওগাঁয় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৩:৫৫ পিএম

নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভিমুন্ডু হালদার (৩) উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর পালপাড়া গ্রামের প্রণব হালদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের লোকজন বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে উঠানে খেলা করছিলো অভিমুন্ডু। হঠাৎ করে খেলতে খেলতে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকলে বাড়ির পাশেই পানিতে তার মরদেহ ভাসতে দেখে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর পরিবারকে মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

 

একাত্তর/জো
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর